বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ময়মনসিংহ শহরে অবস্থিত। দেশের কৃষিশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়৷ কৃষিবিজ্ঞানের সকল শাখা এর আওতাভূক্ত। মানসম্পন্ন উচ্চতর কৃষিশিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণিবিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য।বিএইউ ২০১৩-২০১৪ সালের জন্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। ওয়েবম্যাট্রিক্স বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০১৭ অনুসারে এটি বাংলাদেশের এক নম্বরের বিশ্ববিদ্যালয়।
| ধরন | পাবলিক বিশ্ববিদ্যালয় |
|---|---|
| স্থাপিত | ১৮ আগস্ট ১৯৬১ |
| অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
| আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
| উপাচার্য | প্রফেসর ড. লুৎফুল হাসান |
| শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৫৬৭ |
| শিক্ষার্থী | ৮,০৮৮ (ছেলে-৪,৪৯১, মেয়ে-৩৫৯৭) |
| স্নাতক | ৫১৪৭ |
| স্নাতকোত্তর | ২৯৪১ |
| অবস্থান | ময়মনসিংহ,২২০২,বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | ৪৮৫ হেক্টর (১২০০ একর) |
| ওয়েবসাইট | www |
ময়মনসিংহ শহর থেকে ৪ কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে প্রায় ১২০০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রাজধানী ঢাকা থেকে ১২০ কিলোমিটার উত্তরে এ ক্যাম্পাসের অবস্থান।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা বর্তমানে ১১১৬টি।
| Faculty/Institute | Degree | Number of Seats |
| Faculty of Veterinary | Doctor of Veterinary Medicine (DVM) | 180 |
| Faculty of Agriculture | B.Sc in Agriculture (Hons) | 320 |
| Faculty of Animal Husbandry | B.Sc.In Animal Husbandry (Hons) | 180 |
| Faculty of Agricultural Economics and Rural Sociology | B.Sc in Agricultural Economics (Hons) | 106 |
| Faculty of Agricultural Engineering and Technology | B.Sc in Agricultural Engineering | 100 |
| B.Sc in Food Engineering | 50 | |
| B.Sc in Bioinformatics Engineering | 30 | |
| Faculty of Fisheries | B.Sc in Fisheries (Hons) | 120 |
| Interdisciplinary Institute for Food Security | B.Sc in Food Safety Management | 30 |
শিক্ষার্থীদের আবাসনের জন্য ১৩টি হল আছে। যার মাঝে ৪টি হল ছাত্রীদের জন্য। এছাড়াও রয়েছে ড. ওয়াজেদ মিয়া ডরমিটরী।
১৯৬১ সালে ভেটেরিনারি ও কৃষি অনুষদ নামে দু’টি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই পশুপালন অনুষদ নামে তৃতীয় অনুষদের যাত্রা শুরু হয়। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে মৎস্যবিজ্ঞান অনুষদ শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়।
The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2025. এইচ… Read More
মেডিকেল ভর্তি পরীক্ষার (২০২৫) ফল প্রকাশিত হয়েছে, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫, পাশের হার ৪৫.৬২। মেডিকেল… Read More
The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2024. এইচ… Read More
এইচ এস সি রুটিন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ এস সি) আগামী… Read More
পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো… Read More
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ই ইউনিট এর অধীনে মোট ৪ টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More
View Comments