জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি সার্কুলার বা অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ । জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এ প্রকাশ করা হবে। স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির ন্যূনতম যোগ্যতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হল ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজসমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির প্রাথমিক আবেদন অনলাইনে শুরু হবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মানবিক/বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা শাখা থেকে ভর্তির সাধারণ শর্তাবলীগুলো হল:
বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০২০/২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ এবং ২০২০/২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যােগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।
আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক শাখার আবেদন ফরম পূরণ করবে।
| এসএসসি ও সমমান পরীক্ষার ন্যূনতম যোগ্যতা | এইচএসসি ও সমমান পরীক্ষার ন্যূনতম যোগ্যতা | ||||
| পরীক্ষার নাম | পাসের সন | ন্যূনতম জিপিএ | পরীক্ষার নাম | পাসের সন | ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয় সহ) |
| এসএসসি ও সমমান (মানবিক) | ২০১৮/২০১৯ | ৩.০০ | এইচএসসি ও সমমান (মানবিক) | ২০২০/২০২১ | ৩.৫০ |
| এসএসসি ও সমমান (বিজ্ঞান ও ব্যবসায়) | ২০১৮/২০১৯ | ৩.৫০ | এইচএসসি ও সমমান (বিজ্ঞান ও ব্যবসায়) | ২০২০/২০২১ | ৩.৫০ |
| বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড থেকে এইচ.এস.সি | |||||
ক) প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।
খ) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর বয়স এবং এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।
আবেদনকারীদের ভর্তি বিষয়ে অধিকতর তথ্য প্রদানের জন্য গত বছরের ভর্তি নোটিশটি যুক্ত করা হল ।
ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীর বিভিন্ন ফিসের হার
i) শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি = ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা।
ii) শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি = ২০/- (বিশ) টাকা বিভিন্ন ফিসের।
iii) শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি = ৫/- (পাঁচ) টাকা
iv) শিক্ষার্থী প্রতি রােভার স্কাউট ফি = ১০/- (দশ) টাকা
মােট = ৪৮৫ (চারশত পঁচাশি) টাকা
*শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ফি = ৭০০/- (সাতশত) টাকা
ভর্তি ফি’র নির্ধারিত অংশ সোনালী সেবার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ
সংশ্লিষ্ট কলেজ প্রার্থীদের ভর্তি ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ [প্রতি প্রার্থী থেকে ৪৮৫/- (চারশত পঁচাশি) টাকা হারে যে কোন সােনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজ Login এর সােনালী সেবার মাধ্যমে Admission Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলােড করবে। মাধ্যমে জাতীয় Pay Slip এ স্নাতক (সম্মান) “রেজিস্ট্রেশন ফি” খাতের সঞ্চয়ী হিসাব নম্বর 0218100000134 উল্লেখপূর্বক মােট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সােনালী প্রেরণ ব্যাংকের শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করবে।
বি:দ্র: আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই ভর্তি বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ে নিন । আপনার কোন ভুলের জন্য কর্তৃপক্ষ দায়ী নয় ।
The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2025. এইচ… Read More
মেডিকেল ভর্তি পরীক্ষার (২০২৫) ফল প্রকাশিত হয়েছে, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫, পাশের হার ৪৫.৬২। মেডিকেল… Read More
The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2024. এইচ… Read More
এইচ এস সি রুটিন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ এস সি) আগামী… Read More
পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো… Read More
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ই ইউনিট এর অধীনে মোট ৪ টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More
View Comments